রাজধানীর শাহবাগ থেকে যায়যায়দিনের সাংবাদিক মীর্জা মসিউজ্জামান মামুনের মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

শাহাবাগ থেকে টিএসসি মোড় যাওয়ার সময় জাতীয় যাদুঘরের সামনে অজ্ঞাত দুই তিন জন লোক হাতে থাকা oppo মোবাইলটি ছিনতাই কারির কবলে পড়ে । এ সময় মোবাইলে গ্রামীন ও বাংলালিংক সীমের দু’টি (01734-662 855, 01919-894 007) নাম্বার চালু ছিলো।

মীর্জা মসিউজ্জামান টাইম নিউজ বিডিকে জানান, অফিসের কাজ শেষে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় টিএসসিতে যাওয়ার সময় মোবাইলটি নিয়ে যায় ছিনতাইকারিরা।বর্তমানে নাম্বারগুলো বন্ধ পাওয়া যাচ্ছে।

তিনি আরও জানান,এ ব্যপারে শাহাবাগ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে। জিডি নাম্বার 162/18।

এ বিষয়ে শাহাবাগ থানার সাব-ইন্সপেক্টর (এসআই )মো:শাহরিয়ার রেজা বলেন, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। আশা করি ফোনটি উদ্বার করতে পাড়ব।

এবি