খুলনায় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাদের ছুটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। পরিবেশ অধিদফতরে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে সভাপতিত্বকারী পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রাকিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, শ্যালা নদীতে ট্যাংকারডুবির ঘটনায় আগামী রোববার আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হবে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ে অনুষ্ঠিতব্য বৈঠকে নৌ-পরিবহন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
আজকের বৈঠকে পরিবেশ ও বন অধিদফতর এবং মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেআই





