গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মারা গেছে চারজন। এছাড়া আরো একজনের মরদহে উদ্ধার করা হয়েছে ড্রেন থেকে। মরদেহগুলোর ময়না তদন্ত করাতে পাঠানা হয়েছে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে।
হাইওয়ে পুলিশের এসআই বাহার আলম জালম জানান, জেলার হোতাপাড়া এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল গভীর রাতে ঢাকাগামী মুরগী বহনকারী একটি পিকআপ ভ্যান পেছন থেকে দাড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক ও হেলপার মারা যায়। তবে এখনও তাদের নাম পরিচয় জানা যায়নি।
অন্যদিকে গতরাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাত গাড়ির নিচে চাপা পড়ে কোনাবাড়ি এলাকায় এক নারী ও শফিপুর এলাকায় এক অজ্ঞাত ব্যাক্তি মারা যায়। এদিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় গতরাতে হত্যা করে ড্রেনের মধ্যে ফেলে রেখে যাওয়া এক যুবকের লাশ পুলিশ আজ সকালে উদ্ধার করেছে।
এএইচ





