ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক ও পিকআপের সংঘর্ষে ট্রাকচালকসহ দুজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।
গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের মধুপুর থেকে ঢাকাগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালকসহ দুজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে ও জেলা পুলিশ যানজট নিরসনে কাজ করে।
এফএফ





