বাংলাদেশ ইকোনোমিকস ফোরামের (বিইএফ) দুই দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে।
রোববার সকাল ৯টা থেকে হোটেল রেডিসন ব্লু হোটেলের বলরুম ও উৎসব হলে পৃথক সম্মেলন শুরু হয়েছে।
‘ভিশন ২০৩০: ফ্রেমওয়ার্ক ফর ইকোনোমিক পলিসি মেকিং অ্যান্ড স্ট্রাটেজি ফরমুলেশন ইন এ প্লুরালিস্টিক ডেমক্রেসি’ স্লোগানকে সামনে রেখে সম্মেলনটি শুরু হয়।
রোববার সম্মেলনের সমাপনী দিনে মোট চারটি সেশনে নিবন্ধ উপস্থাপন করা হবে।
বাংলাদেশ ইকোনমিস্টস ফোরাম, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে এর আয়োজন করেছেন।
এর সার্বিক সহযোগিতায় রয়েছে এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)।
দ্বিতীয় দিন বলরুমে কৃষি উন্নতি বিষয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। এ বিষয়ে আলোচনা করবেন অর্থনীতিবিদ মাহবুব হোসাইন, আবদুস সাত্তার মন্ডল, সামছুল আলম এবং কাজী সাহাবুদ্দিন।
এছাড়া পাবলিক পলিসি বিষয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হোসাইন তৌফিক ইমাম। এ বিষয়ে আলোচনা করবেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মহি উদ্দিন আলমগীর, আকবর আলী খান।
উৎসব হলে দারিদ্রতা ও সামাজিক প্রতিবন্ধকতা বিষয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন, কালিফোনিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আজিজুর রহমান খান।
উন্নয়ন ধারা অব্যাহত রাখা বিষয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন, পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
বাংলাদেশের নগরায়ন চ্যালেঞ্জ বিষয়ে বক্তব্য রাখবেন, সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। জলবায়ূ পরিবর্তন বিষয়ে বক্তব্য রাখবেন কাজী খলিকুজ্জামান।
সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানসহ অন্যান্য অর্থনীতিবিদরা উপস্থিত আছেন।
ঢাকা, ২২ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





