হিলি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের পর পুনরায় দেশে আসার সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার সকালে সীমান্তের কামালগেট নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কিশোরগঞ্জের নিকলি থানার কাঞ্চনঘাট গ্রামের মৃত আব্বাস উদ্দিনের ছেলে শহীদ উদ্দিন (৩৪) ও একই এলাকার ঠাকুর দাসের ছেলে সুজিত দাস (৩৮)।
আটককৃতরা জানান, তারা কয়েকদিন পূর্বে হিলি সীমান্তের কামালগেট দিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে বেড়াতে যান। সেখানে কয়েকদিন থাকার পরে আজ দেশে আসার সময় বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জব্বার জানান, সকালে হিলি সীমান্তের কামালগেট এলাকা থেকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ওই দুই যুবককে আটক করা হয়। পরে তাদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়।
কেএইচ





