সিলেট সদর উপজেলার মোগলগাঁও থেকে ৭ সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সে মোগলগাঁও ইউনিয়নের মোগলগাঁও গ্রামের মনফর আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৪০)।
জানা যায়, মঙ্গলবার সকালে সিলেট সদর উপজেলার মোগলগাঁও গ্রামের নিজ বাড়ির পাশে একটি গাছে ৭ সন্তানের জননী মনোয়ারা বেগমের ঝুলন্ত লাশ দেখে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে ঘটনাস্থলে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন বলেন, মোগলগাঁও থেকে ৭ সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
এমকে





