কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী গুম, খুন ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ছাত্রশিবির গাজীপুর মহানগরীর বিক্ষোভ মিছিল।
গাজীপুর মহানগরীর সভাপতি ফুয়াদ হাসান পল্লবের নেতৃত্বে মিছিলটি ঢাকা-ময়মনশিংহ মহাসড়কে শুরু হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে মহানগরীর সভাপতি বলেন, গাজীপুরের শহিদ ফরিদ ভাইয়ের রক্ত বৃথা যেতে পারেনা শহিদের রক্তের বিনিময়ে এদেশে অবৈধ সরকারকে বিতাড়িত করেই ছাড়বে ছাত্রজনতা। পরে সবাইকে ধন্যবাদ জানিয়ে মিছিল ও সমাবেশ শেষ হয়।
মিছিলে আরো ছিলেন মহানগরীর সেক্রেটারি আহমেদ ইমতিয়াজ, জামাত নেতা আশরাফ আলী কাজল,মহানগর শিবিরের অফিস সম্পাদক ইশমাম আব্দুল্লাহ, শিক্ষা সম্পাদক রুপম, প্রচার সম্পাদক হাসান মেহরাব ও অন্যান্য নেতৃবৃন্দ।
ইআর





