রাজধানীর খিলক্ষেত খাঁপাড়ায় ট্রেনের ধাক্কায় এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে। নিহত কাঠমিস্ত্রীর নাম মো. চন্দন (৩৫) বলে জানা যায়।
শুক্রবার বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত চন্দন দক্ষিণখান আইনুজবাদ এলাকার হাফিজ উদ্দিনের ছেলে।
নিহতের দুলাভাই বাবুল জানান, নিহত চন্দন কাঠমিস্ত্রীর কাজ করতেন। শুক্রবার সকালে নিজ কর্ম্স্থলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। সকাল সাড়ে ১০টার দিকে খিলক্ষেত খাঁপাড়া রেললাইন পাড় হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলেও জানান তিনি।
মেডিকেল ক্যাম্প পুলিশ ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, ১৩ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ