জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক কবির হোসেন (৫০) নিহত হয়েছেন।

বুধবার (২৩ ডিসেম্বর) ভোরে উপজেলার পিংনা ইউনিয়নের পদ্মপুর এলাকার সরিষাবাড়ী-তারাকান্দি-ভুয়াপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কবির হোসেনের বাড়ি পিংনা ইউনিয়নের বাসুরিয়া গ্রামে।

স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে ঘন কুয়াশার মধ্যে কবির হোসেন তার অটোরিকশায় তিন যাত্রী নিয়ে পদ্মপুর থেকে টাঙ্গাইলের ভুঞাপুরে যাচ্ছিলেন। কিন্তু যাত্রা শুরুর পরপরই ঘন কুয়াশার কারণে রাস্তায় কিছু দেখতে না পেরে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক।

এতে অটোরিকশাটি খাদে পড়ে গেলে তিনি ও তিন যাত্রী আহত হন। এ অবস্থায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক কবির হোসেনকে মৃত ঘোষণা করেন।

এমবি