বিএনপির যুগ্ম-মহাসচিব, সাবেক মন্ত্রী ও এমপি, সালাহ উদ্দীন আহমেদের সন্ধান পূর্বক নি:শর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চকরিয়া পৌর বিএনপি।
আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে ৯নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলের যৌথ উদ্যোগে রোববার একটি বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়।
মিছিলটি ভানগারমুখ ষ্টেশন থেকে শুরু হয়ে চকরিয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে চকরিয়া পৌর বাস টার্মিনালে এসে শেষ হয়।
মিছিলে ৯নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সালাহ উদ্দিন আহমেদ শুধু কক্সবাজারবাসীর সম্পদ নয়, তিনি সমগ্র দেশ ও জাতির সম্পদ। তার সাহসী ও আক্রমণাত্মক বক্তব্য সরকারের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছিল। তাই সরকার তার কন্ঠরোধ করতে সরকারী বাহিনী সাদাপোষাকধারী পুলিশ দিয়ে তাকে আটক করে অজ্ঞাত স্থানে লুকিয়ে রেখেছে। যা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা।
বক্তারা বলেন, অবিলম্বে সালাহ উদ্দিন আহমেদকে অক্ষত অবস্থায় তার পরিবারের হাতে হস্তান্তর করার দাবী জানাচ্ছি। অন্যথায় সাধারণ মানুষকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এমকে





