বরগুনার আমতলীতে টমটম ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক মো. নাসির ঘরামী (৩০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোছখালী-গুলিশালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসির উপজেলার ডালাচারা গ্রামের নয়া ঘরামীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে নাসির গুলিশাখালী বাজার থেকে অটোরিকশায় যাত্রী নিয়ে গোছখালীর দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাসির গুরুতর আহত হন। পরে স্থানীয়ররা নাসিরকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমই