বিএনপির যুগ্ন মহাসচিব সালাউদ্দিন আহম্মদকে ফিরিয়ে দেয়া ও গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল করেছে ২০ দলীয় জোট।
রোববার সকালে সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে শহরের কাথুলি বাসষ্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বড়বাজার চার রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।
পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গির বিশ্বাস, শ্রমিক দলের আহ্বায়ক আহসান হাবিব সোনাসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা মিছিলে অংশ নেয়।
এমআর/ এআর





