চাঁদপুরে ডাকাতিয়া নদীতে চাল বোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুরের ট্রাকঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁদপুর শহরের গুনরাজদি এলাকার ট্রাকচালক মোস্তফা চাপরাশী (৫৫) ও ভোলার চরফ্যাশন এলাকার আলাউদ্দিন (২৫)।এ সময় তিন শ্রমিক আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে ট্রাকঘাটে ডাকাতিয়া নদীর পাড়ে ইঞ্জিন চালিত ট্রলার থেকে শ্রমিকরা একটি ট্রাকে চাল ভর্তি করার সময় ট্রকিটি উল্টে নদীতে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে পাঁচজন চাপা পড়ে। খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

চাঁদপুর ফায়ার সার্ভিস উত্তর ইউনিটের কর্মকর্তা মো. রফিক আহমেদ জানান, ‘আমরা নদী থেকে রাত সাড়ে ১০টায় আহত অবস্থায় উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠাই। পরে হাসপাতাল সূত্রে আমরা জানতে পারি, দু’জনেই মারা গেছেন।

এম আর