বহুল আলোচিত দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলের তিস্তাপাড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে এনসিসি ব্যাংক।

বৃহস্পতিবার বিকালে এনসিসি ব্যাংকের পাটগ্রাম শাখার উদ্যোগে দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলের অর্ধশতাধিক পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়। প্রত্যেককে ২০ কেজি চাল, ২ কেজি সয়াবিন তেল, ৫ কেজি আলু, ১ কেজি মশুর ডাল দেয়া হয়।

ত্রাণ সামগ্রী তুলে দেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক। এসময় দহগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই