বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার হওয়ায় পূর্বেই শিশুসহ ১৮ রোহিঙ্গা নারী পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ (১৩ সেপ্টেম্বর) বিকালে আমড়াখালী চেকপোস্ট থেকে তাদের কে আটক করে বিজিবি। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছেন।

যশোর ৪৯-বিজিবির উপ-অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, যাত্রীবাহি পরিবহণ যোগে বেশ কিছু রহিঙ্গা ভারতে যাওয়ার জন্য বেনাপোল সীমান্তের দিকে যাচ্ছে। এই ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোষ্টে অভিযান চালান হয়। বিকাল ৫ টার দিকে যাত্রীবাহি একটি বাস তল্লাশী করে ১৮ জন রহিঙ্গাকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ৯ জন শিশু, ৫ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছে। এরা দালালের মাধ্যমে ভারতে যাওয়ার জন্য কক্সবাজারের কুতুপালন রহিঙ্গা ক্যাম্প থেকে আসছে। এব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে বলে জানান মেজর নজরুল ইসলাম।

আব্দুস সালাম নামের রহিঙ্গা বলেন, আমরা দালালের মাধ্যমে ভারতে যাওয়ার জন্য কক্সবাজারের কুতুপালন রহিঙ্গা ক্যাম্প থেকে এসেছি। দালাল আমাদের ভারতে নিয়ে ভাল কাজ দেবে বলেছে।

নাছির/এমবি