জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের মৃতুদণ্ড বহাল রাখার প্রতিবাদে ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে মিছিল করেছে ছাত্রশিবির।

মঙ্গলবার সকাল ৭টায় হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয়পুরহাট জেলা শাখার নেতাকর্মীরা।

মিছিলে উপস্থিত ছিলেন, শিবিরের জেলা দপ্তর সম্পাদক ওমর ফারুক, জয়পুরহাট সরকারি কলেজ সভাপতি মাহফুজুর রহমান, শহর সভাপতি ইমরান হোসেন, শিবির নেতা শামিম মণ্ডল, আব্দুল্লাহ আল মাহমুদ, সওকাত হোসেন, মুজাহিদুল ইসলাম প্রমুখ।

এছাড়াও পাঁচবিবি উপজেলা ও কালাই উপজেলায় হরতালের সমর্থনে মিছিল করেছে ছাত্রশিবির নেতাকর্মীরা।

এআর