মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর এলাকার ব্রিজের নিচ থেকে ভাসমান অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে গজারিয়া থানা পুলিশ অজ্ঞাত ওই লাশটি উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, সকালে গার্মেন্ট শ্রমিকরা কাজে যাওয়ার সময় নদীতে ভাসমান এক যুবকের লাশ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, অজ্ঞাত যুবকের (৪০) মরদেহটি দেখে মনে হচ্ছে অন্য কোথাও হত্যার পর দুর্বৃত্তরা এখানে ফেলে গেছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও লাশ সনাক্তে বিভিন্ন স্থানে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি।
জেড





