গোপালগঞ্জে নিখোঁজের দুইদিন পর মধুমতি নদী থেকে মনির বিশ্বাস (১৮) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চর সরশপুরের মধুমতি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। মনির খুলনার তেরখাদা উপজেলার নলিয়ারচর গ্রামের শহিদ বিশ্বাসের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করতেন।
সদর থানার অফিসার ইনজার্চ (ওসি) মো. সেলিম রেজা জানান, গত রোববার চর সরশপুর গ্রামে একটি দোকান ঘরের মালিকানা নিয়ে আরোজ শেখ ও তার ভগ্নিপতি খোকা শেখের মধ্যে সংঘর্ষ হয়।
এ সময় আরোজ শেখের আত্মীয় মনির বিশ্বাসকে মারধর করলে তিনি নদীতে পড়ে যান। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।মঙ্গলবার দুপুরে নদীতে লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়।পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে।
এমই





