ছাগল ও মুরগির উপর হামলা চালানোকালে যশোরের বেনাপোল ঘিবা সীমান্ত এলাকায় একটি বাঘকে পিটিয়ে মেরে ফেলেছে স্থানীয় জনতা। বাঘটিতে দেখতে সীমান্ত মাঠে ভিড় করছে নারী ওশিশু ও পুরুষেরা।
স্থানীয় সাবেক মহিলা মেম্বর খাদিজা খাতুন বলেন শুক্রবার বিকালে বেনাপোল ঘিবা সীমান্ত এলাকার একটি বাসাবাড়ি থেকে ছাগল ও মুরগি ধরে নিয়ে পালানোর চেষ্টাকালে গ্রামবাসি বাঘটিকে ধরতে দা ও লাঠি নিয়ে হামলা চালায়। আটক করে বাঘটিকে। হিংশ্র বাঘ মনে করে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে তারা। পরে উৎসুক জনতা বাঘটিকে দেখতে গ্রামের সেগুন বাগানে ভিড় করে।
এ ব্যাপারে শার্শা উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা জয়দেব কুমার সিংক-বলেন বাঘটিতে বন কর্মকর্তাদের জিম্মায় দেওয়া যায়। গ্রামের অনেক বলেন চিতা হরিনের ন্যায় বাঘটি অনেকে দেখিনি। মেছো বাঘ বলে চেনে তারা।
বাঘটিতে দেখতে আসা ঘিবা গ্রামের ইসমোতারা বলেন বেশ কিছুদিন ধরে ছাগল ও মুরগির বাচ্ছা ধরে খাচ্ছিল বাঘটি। শুক্রবার বিকালে গ্রামের মানুষ বাঘটিকে আটক করে। একই কথা বলেন,স্থানীয় জামে মসজিদের সভাপতি নজরুল ইসলাম।
এআই





