চাকরির সুযোগ সুবিধা বৃদ্ধিসহ ১৪ দফা দাবিতে বিমানের চেয়ারম্যানের কার্যালয় ঘেরাও করেছে বিমানের কর্মচারিরা। তবে কার্যালয়ে উপস্থিত নেই চেয়ারম্যান জামাল উদ্দিন।

বৃহস্পতিবার সকাল ১১ টায় সিবিএ নেতারা কর্মচারিদের নিয়ে ঘেরাও কর্মসূচি শরু করে।

পূর্ব কর্মসূচি অনুযায়ী দাবি-দাওয়া না মানায় কয়েকশ’ শ্রমিক ভবনের তৃতীয় তলায় চেয়ারম্যানের কার্যালয় ঘিরে রেখেছেন।

এর আগে ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে প্রতিষ্ঠানটির কর্মীরা। সেখানে পেশ করা ৬ দফা দাবি না মানলে ৩ জুলাই বিমানের চেয়ারম্যানের কার্যালয় ঘেরাও কর্মসূচি দিয়েছিল আন্দোলন কারিরা।

কর্মীদের ১৪ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে- শতভাগ মেডিকেল ভাতা প্রদান, ক্যাজুয়ালদের চাকরি স্থায়ী করা, কাজ-আহার ভাতা বৃদ্ধি, পার্সোনাল পে বেতনের সঙ্গে সমন্বয় করা, বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) কর্মীদেরও রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সের কর্মীদের সমান সুবিধা প্রদান।

একইসঙ্গে কর্মীরা সরকারের ঘোষিত সময়েই মহার্ঘ্য ভাতা প্রদানের দাবি জানিয়েছে। বিমানের কর্মীদের দাবি অনুযায়ী, সরকারের ঘোষণার চার মাস পর বিমান মহার্ঘ্য ভাতা চালু করে। তাই পেছনের চার মাসের ভাতা প্রদানের দাবি তাদের।

ঢাকা, ৩ জুলাই (টাইনিউজবিডি.কম)//এসআর