সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন টুকেরবাজার এলাকা থেকে একশ' পিস ইয়াবা ট্যাবলেটসহ আবুল কালাম (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
সোমবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মো. আলী আমজাদ।
আটক আবুল কালাম চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। সে জালালাবাদ থানার বলাউড়া গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি’র ৪১ ব্যাটালিয়নের বিশেষ টইল দলের অভিযানে সোমবার দিনগত রাত ১১টার দিকে টুকেরবাজার এলাকা থেকে ১০১ পিস ইয়াবাসহ আবুল কালাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে।
কেএইচ





