কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে কইর উদ্দিন সরদার (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে মিরপুর রেলক্রসিং সংলগ্ন এ ঘটনা ঘটে।

পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনিল কুমার জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজশাহী থেকে থেকে রাজবাড়ীগামী কপোতাক্ষ ট্রেনটি মিরপুর অতিক্রম করছিলো।

এসময় অসাবধানতায় ট্রেন থেকে নিচে পড়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত কইর উদ্দিন সরদার রাজশাহী জেলার চারঘাট থানার শ্রীখন্ডি এলাকার সইর উদ্দিনের ছেলে।

এমআইএস