গার্মেন্টস বন্ধ হওয়ার আশঙ্কায় বিক্ষোভ করছে রাজধানীর গ্রীন রোডের সাজ নেটওয়ার্ক গার্মেন্টেসর শ্রমিকরা।
সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গামের্ন্টসের সামনের রাস্তায় অবস্থান নেয় তারা।
আন্দোলনরত শ্রমিকরা জানায়, কিছু দিন যাবত শোনা যাচ্ছিলো মালিক পক্ষ তাদের গার্মেন্টস বন্ধ করে দিবে। কোন ধরনের আগাম ঘোষণা না দিয়েই তারা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে পারে। এমন খবর শোনা যাচ্ছিলো গার্মেন্টসে। গত কয়েক দিনে গার্মেন্টসের বিভিন্ন মালামাল অন্যত্র সড়িয়ে নেয়া হয়। এতে করে সন্দেহ আরো বাড়ে।
সর্বশেষ রোববার বেশ কিছু মালামাল সরানো হলে সোমবার বিকালে শ্রমিকরা রাস্তায় নেমে আসে। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
প্রতিষ্ঠানের এক শ্রমিক নেতা বলেন, আমাদের বেতন পরিশোধ করা হযনি এখনো। এই দিকে মালিক নতুন গার্মেন্টস খুলে কোন ধরনের ঘোষণা ছাড়াই এটি বন্ধ করে দিতে চাচ্ছে। যদিও তারা শ্রমিকদের সাথে বলছে যে তারা প্রতিষ্ঠান আরো দু'বছর চালাবে। কিন্তু তার কোন লক্ষণই নেই। বরং বন্ধ করে দেয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এসআর
[/b]
জাতীয়
গার্মেন্টস বন্ধের আশঙ্কায় বিক্ষোভ
গার্মেন্টস বন্ধ হওয়ার আশঙ্কায় বিক্ষোভ করছে রাজধানীর গ্রীন রোডের সাজ নেটওয়ার্ক গার্মেন্টেসর শ্রমিকরা। সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গামের্ন্টসের সামনের রাস্তায় অবস্থান নেয় তারা।





