সংগঠনের প্রসারে সমাজ কল্যাণমূলক কাজের প্রতি গুরুত্ব দিতে ছাত্রশিবিরের সেক্রেটারি আতিকুর রহমান বলেন, আদর্শের কাছে পরাজিত হয়ে ফ্যাসিবাদীরা নানা রকম ফন্দি করে ছাত্রশিবিরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে চায়। আমরা এর জবাব দিব সমাজে সংগঠনের প্রসারের মাধ্যমে।
তিনি আজ সিলেটের এক মিলনায়তনে ছাত্রশিবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ষান্মাসিক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শাখা সভাপতি সাইফুল ইসলাম সুজনের সভাপতিত্বে ও সেক্রেটারী হাসান তারিকের পরিচালনায় সমাবেশে দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
সেক্রেটারী জেনারেল বলেন, অপশক্তি ছাত্রশিবিরকে কোন দিনই আদর্শ দিয়ে মোকাবেলা করার সাহস করেনি। বরং গুম, খুন, হামলা, মামলা ও অপপ্রচার চালিয়ে ছাত্রশিবিরের প্রসারকে রুখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ছাত্রশিবির সন্ত্রাস, সাইনবোর্ড বা পোষ্টার নির্ভর জনবিচ্ছিন্ন সংগঠন নয়।
আতিকুর রহমান বলেন, আমাদের পথ চলা সমাজের সকল স্তরের মানুষকে সাথে নিয়ে। তাই ফ্যাসিবাদী শক্তির প্রতিটি আঘাত ছাত্রশিবিরের প্রতি সমাজের মানুষের সহমর্মিতা ও ভালবাসা বৃদ্ধি করেছে। অপপ্রচারকারীরা ধিকৃত হয়েছে।
তিনি আরো বলেন, অপশক্তি ফ্যাসিবাদী কায়দায় তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আর আমরা এগিয়ে যাব সাহস, শান্তি ও ধৈর্য ও কল্যাণময় পথে। দেশ ও ইসলামকে রক্ষায় সংগঠনের প্রসারের কোন বিকল্প নেই। আর সংগঠনের প্রসারে দাওয়াতী কাজে সমাজকল্যাণ মূলক কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ইআর





