দফায় দফায় বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে । এতে ভোলার সাধারন আয়ের মানুষ গুলো পরিবার নিয়ে দিশেহারা হয়ে পড়েছে।
গত এক সপ্তাহের ব্যবধানে বেগুন, পেঁয়াজ, রসুন, আলু, শসা, আদা, কাঁচা মরিচ ও পেঁয়াজসহ অধিকাংশ শাক-সবজির দাম কেজিপ্রতি গড়ে ৫ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এর মধ্যে পেঁয়াজ, আদা ও কাঁচা মরিচ অনেকটাই ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে।
ভোলা শহরের নতুন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় বেড়েছে কেজিপ্রতি বেগুন ৫৫ টাকার স্থলে ৬০ টাকা, আলু ১২ টাকার স্থলে ১৫ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকার স্থলে ১৫০ টাকা, পেঁয়াজ ৪৫ টাকার স্থলে ৮০ টাকা, শসা ৪৫ টাকার স্থলে ৫০ টাকা, রসুন ৭৫ টাকার স্থলে ৮০ টাকা এবং আদা ১৫০ টাকার স্থলে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে কিছুটা স্বাভাবিক রয়েছে ব্রয়লার মুরগি ও মাছের দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১১০ টাকা, দেশি মুরগি ৩৫০ টাকা থেকে ৪০০ টাকা, গরুর মাংস ৫০০ টাকা এবং খাসির মাংস ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতাদের অভিযোগ, নিয়মিত বাজারে মনিটরিং না থাকায় বিক্রেতারা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন নিত্যপ্রয়োজনীয় সবজরি। কখনো সরবরাহ কম থাকা, কখনো পরিবহন ভাড়া বৃদ্ধি, আবার কখনো কৃত্রিম সংকট দেখিয়ে বিক্রেতারা ইচ্ছেমতো দাম বাড়িয়ে অধকি মুনাফা হাতিয়ে নিচ্ছে।
তবে ব্যবসায়ী জাহাঙ্গীর ও সালামসহ কাঁচাবাজারের কয়েকজন বিক্রেতা বলেন, সরবরাহ কম থাকায় কিছু পণ্যের দাম বেড়েছে। কয়েকদিনের মধ্যে কমে যেতে পারে।
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃধা মোজাহিদুল ইসলাম বলেন, অনৈতিকভাবে পণ্যের দাম বাড়ানোর অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।
শাহীন/এএস





