পাবনার চাটমোহরে আলোচিত শিশু নূর হত্যাকারীদের ফাঁসির দাবিতে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় উপজেলা থানা মোড়ে বাংলাদেশ মানবাধিকার সংস্থা চাটমোহর উপজেলা শাখা ও সাপ্তাহিক সময় অসময় পত্রিকার আয়োজনে এ কর্মসূচী পালিত হয়।

শিশু নূর হত্যাকারীদের ফাঁসির দাবীতে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন, চাটমোহর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কেএম আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সাখাওয়াত হোসেন সাখো, পৌরসভার চেয়ারম্যান মির্জা রেজাউল করিম দুলাল, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল মালেক, চাটমোহর মানবাধিকার সংস্থার সভাপতি ও সাপ্তাহিক সময় অসময় পত্রিকার সম্পাদক কেএম বেলাল হোসেন,  উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল মান্নান, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান আরজ খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন ও শিশু নূরের পিতা আবুল হোসেন ও মাতা আতিয়ারা পারভীন  উপস্থিত ছিলেন।

মানববন্ধনে উপস্থিত হয়ে চাটমোহর উপজেলার  সকল শ্রেণী পেশার মানুষ এক কাতারে দাড়িয়ে শিশু নূর হত্যাকারীর ফাঁসি দাবি করেন। এবং এ বিচার প্রক্রিয়া কোন ভাবেই যেন প্রভাবিত হতে না পারে সে জন্য প্রশাসনের প্রতি তারা সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করেন।

ঢাকা, ৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই