অবরোধে নাশকতা সৃষ্টির অভিযোগে নগরীর বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার মধ্য রাতে আটক বিএনপি ও জামায়াতের ৯ কর্মীকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- বাগেরহাটের মোড়েলগঞ্জের শ্রমবাড়িয়া এলাকার আবুল হোসেনের ছেলে তানজির (২১), নগরীর মেহেরচণ্ডী পূর্বপাড়া এলাকার মৃত রুব্বান আলীর ছেলে নবাব আলী (২৪), ষষ্টিতলা এলাকার ইসলাম শেখের ছেলে রবিউল ইসলাম রুবেল (২২), নতুন বিলসিমলা এলাকার ফজলুর রহমানের ছেলে মিজানুর রহমান পাপ্পু (২০), লক্ষ্মীপুর ভাটাপাড় এলাকার আ. রাজ্জাকের ছেলে নাঈম (১৮) ও একই এলাকার আবুল কাশেমের ছেলে রিফাত হোসেন (১৮), মতিহার থানার ইমাতপুর এলাকার আ. জলিলের ছেলে মফিজুল হক (২৮), মীরকামারি এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম রবিন (৪০) এবং কর্নহাট এলাকার আলহাজ শাহাদ আলী তালুকদারের ছেলে আলী হোসেন (৫০)।
রাজশাহী বোয়লিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, অবরোধে নগরীর বিভিন্ন এলাকায় নাশকতার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে ৯ জনকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।
বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিন ১৮৮ ধারায় তাদের দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে পাঁচশ’ টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান তিনি।
জেআই





