রাজধানীর শ্যামপুরে সড়ক দুর্ঘটনায় শাহ আলম (২২) নামে বুদ্ধি প্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে এই ঘটনা ঘটে। শাহ আলম শ্যামপুর মসজিদ এলাকা থাকতেন। তিনি মৃত সাহেব আলীর ছেলে।
নিহত ব্যক্তির প্রতিবেশী ছাব্বির জানান, শ্যামপুর বাজারে সিএনজি পাম্প সংলগ্ন রাস্তার ঢালে গাড়ি ধাক্কায় গুরুতর আহত হয় আলম।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এমবি





