বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মুগদা উত্তর থানার উদ্যোগে চলমান শৈত্যপ্রবাহে অসহায় ও শীতাত মানুষদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও চাদর বিতরণ করা হয়েছে।

আজ (১৩ ডিসেম্বর) রবিবার সকালে রাজধানীর মুগদায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা নুরুল ইসলাম বুলবুল এ শীতবস্ত্র বিতরণ করেন।

নুরুল ইসলাম বুলবুল বলেন, দেশে অসহায় মানুষ শীতে কাতরাচ্ছে এসময় তাদের পাশে সহযোগিতার হাত নিয়ে সরকারের দাঁড়ানো উচিৎ ছিলো। কিন্তু দুঃখজনক হলেও সত্য সরকার জনগণের সামান্য তম প্রয়োজন পূরণে মনোযোগ না দিয়ে একেরপর এক দেশ, ইসলাম ও ঈমান-আকিদা বিরোধী কর্মকান্ড পরিচালনা করতেই ব্যস্ত। করোনা মহামারীর এই সময়ে দেশের জনগন একদিকে আর্থিক টানাপোড়ন ও অন্যদিকে শীতের প্রকোপে নিউমোনিয়া, স্বর্দি, ঠান্ডা সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাবে অনিশ্চিত জীবন যাপন করছে। সরকারের উচিৎ ছিলো এমন সময়ে দেশের নাগরিকদের পাশে অভিভাবকের ন্যায় দায়িত্ব নেওয়া। অন্ত্যত অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াবে এমনটা আমরা প্রত্যাশা করি অথচ জনগণের কল্যাণ ও পরিস্থিতির মোকাবেলায় সরকারের পক্ষ থেকে প্রকৃত পক্ষে তেমন কোন উদ্যোগ চোখে পড়ছে না।

নুরুল ইসলাম বুলবুল আরও বলেন, জামায়াতে ইসলামী সর্বদা দেশের স্বাধীনতা-সার্বোভৌমত্ব ও ইসলাম বিরোধী সকল কর্মকান্ডে বাঁধা প্রদান করে থাকে। দেশের এই ক্রান্তিলগ্নে জাতিকে এ অবস্থা থেকে মুক্ত করতে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ইসলামের সুমহান আদর্শের আলোকে ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। যেখানে মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন হবে ও মানবতার পাশে সকলে দাঁড়াবে। এ লক্ষ্যে প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামী তার প্রচেষ্টা অব্যহত রেখেছে। তিনি সকলকে এই কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে জামায়াতে ইসলামীর পাশে থাকার উদাত্ত আহবান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, মহানগরী শ্রমিক কল্যাণ বিভাগের সহকারী সেক্রেটারী সোহেল রানা মিঠু, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও মুগদা উত্তর থানা আমীর মাওলানা মতিউর রহমান, থানা সেক্রেটারি আবুল ফজল, থানা বায়তুলমাল সম্পাদক মাওঃ খলিলুর রহমান, থানার উলামা সম্পাদক মাওঃ কে. এম. মাহফুজ, ৭২ নং পূর্ব ওয়ার্ড সভাপতি সুরুজ খন্দকার ও ৬ নং দক্ষিণ ওয়ার্ড সেক্রেটারি ডাঃ আনোয়ার সাঈদ প্রমুখ নেতৃবৃন্দ।

মহান বিজয় দিবস উপলক্ষে কলাবাগান থানার উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট

এদিকে মহান বিজয় দিবস ২০২০ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাবাগান থানার যুব বিভাগের উদ্যোগে স্থানীয় মাঠে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।

আজ খেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের যুব বিভাগের দায়িত্বশীল ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মোঃ কামাল হোসেন।

কলাবাগান থানা আমির আবু জয়নবের সভাপতিত্বে এবং থানার যুব বিভাগের দায়িত্বশীল আব্দুল কাদের ইমন এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলাবাগান থানা সেক্রেটারী জাহিনুর রহমান, মোস্তাফিজুর রহমান মোস্তাক, মাহবুবুর রশিদ, মোতাহার হোসেন, আল মামুন, ইঞ্জিনিয়ার রাজিবুল হক, মাহমুদুন্নবী, হোসাইন রাসেল প্রমূখ। উদ্বোধনী খেলা বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর টীম এবং ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান টীমের মধ্যে অনুষ্ঠিত হয়। এই খেলায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান টিম জয়ী হয়।

এএস