তৃতীয় শ্রেণীর ছাত্রী শিশু ফারজানা হত্যাকারীদের গ্রেফতার দাবিতে রাজধানীর নতুনবাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা।
শুক্রবার সকাল ১০টার দিকে দু'দফায় প্রগতি স্মরণি সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। এতে সড়কের দু'দিকে কয়েকশ' যান আটকা পড়ে।
এসময় শিশু ফারজানার স্কুলের সহপাঠিরা কালো ব্যানার নিয়ে খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করে। এসময় তারা বিভিন্ন শ্লোগান দেয়।
পুলিশ খুনিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে এবং বিক্ষুব্ধরা সড়ক থেকে দুপুর সোয়া ১২টায় অবরোধ তুলে নেয়। তবে সড়কের পাশে অবস্থান নিয়ে শিশু ফারজানার হত্যাকারীদের বিচার দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়।
এর আগে গত ২৫ নভেম্বর ভাটারা থানার ছোলমাইদ এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় স্কুলছাত্রী ফারজানার লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এআর





