পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাতে বোমা হামলার পরিকল্পনা ছিল নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী জেএমবির। কিন্তু পুলিশি তৎপরতার কারণে পেরে উঠেনি তারা। সর্বশেষ বুধবার রাতে রাজধানীর সায়েদাবাদ থেকে আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম একথা জানান।

আটককৃতরা হলেন- দলনেতা শামিন মাহফুজ ওরফে সুমন ওরফে ম্যানরিং মরং (ছদ্মনাম), জাহিদুর রহমান (৩৩) এবং ইসমাইল (৩৩)।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার কৃষ্ণ পদ রায়, শেখ নাজমুল আলম, জাহাঙ্গীর আলম মাতব্বর, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ছানোয়ার হোসেন।

ঢাকা, ৩১ জুলাই, টাইমনিউজবিডি.কম, এমআর