সিলেট নগরীর কালিবাড়ি এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট মহানগর ছাত্রলীগের প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক সুজল গ্রুপের অনুসারী দুই উপ-গ্রুপের মধ্যে এ গোলাগুলি হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, নগরীর কালিবাড়ি এলাকায় ছিনতাইয়ের টাকার ভাগবাটোয়ারা নিয়ে মহানগর ছাত্রলীগের প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক সুজলের গ্রুপের ইমন দত্ত ও রনি আহমদের অনুসারী নেতা-কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে রনির অনুসারীদের লক্ষ্য করে গুলি ছোঁড়েন ইমন দত্ত। এ সময় রনির অনুসারীরা শাহজালাল বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে পালিয়ে যায়।

সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে নগরীর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন জানান, উপ-পরিদর্শক এনামুলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

এমআর