দুদকের চেয়ারম্যান মো.বদিউজ্জামান, কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ, ঢাকা দক্ষিণের প্রশাসক মো. ইব্রাহিম হোহেন খান, প্রধান নির্বার্হী কর্মকর্তা মোহাম্মদ আনছার আলী খান, ঢাকা উত্তরের প্রশাসক ফারুক জলিল ও প্রধান নির্বাহী কর্মকর্তা বিএম এনামুল এবার ঢাকায় ঈদ করবেন।

এবারের ঈদুল আযহার নামাজ তারা ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানে আদায় করবেন বলে জানা গেছে।

তবে গত ঈদ উল ফিতরের সময় ঢাকা উত্তরের প্রশাসক ফারুক জলিল লালমনির হাট জেলায়, দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান লক্ষ্মীপুর , কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ পটুয়াখালী জেলায় নিজ এলাকায় ঈদের নামাজ পড়েছেন এবং আত্মীয় স্বজনদের নিয়ে ঈদ করেছেন।

এবিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার ২ প্রশাসকের ব্যক্তিগত সচিব এবং দুদক কর্মকর্তা।

একে/ এআর