সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সীমান্তবাজার নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৪জন।

আজ সকাল ৬টার দিকে সীমান্ত বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। আহতদের সিরাজগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর মহাসড়কে যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টার পর যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ সকাল ৬টার দিকে সীমান্ত বাজার এলাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গ গামী সিমেন্ট বাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাথর বাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়। আহত হয় আরো চার জন।বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এআই