বিএনপির যুগ্ন-মহাসচিব সাবেক মন্ত্রী কক্সবাজারের সূর্যসন্তান সালাহউদ্দিন আহমেদের সন্ধানের দাবিতে চকরিয়া পৌরসভা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল হয়েছে।
মিছিলটি চকরিয়া নিউ মার্কেট চত্বর থেকে শুরু হয়ে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়ক অতিক্রম করে চকরিয়া থানা রাস্তার মাথায় এসে শেষ হয়।
মিছিলের সার্বিক ব্যাবস্তাপনায় ছিলেন চকরিয়া পৌর বিএনপির সদস্য-সচিব এস এম আবুল হাশেম।
মিছিলে উপস্থিত ছিলেন- পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম নুরুল আমিন, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল করিম, উপজেলা ছাত্রদল নেতা নুরুল আবছার রিয়াদ, সবেক ছাত্রনেতা, একরামুল হক, পৌর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাস্টার আলমগীর, যোগাযোগ সম্পাদক মিজানুর রহমান বাদশা, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, তরুণ প্রজন্মদলের সি:যুগ্ন-আহবায়ক কাইছার হামিদ, যুবদল নেতা জালাল উদ্দিন ছুট্রো, এরশাদ, শুক্কুর, বক্কর, জুয়েল, মুবিনুল হক, সাইফুল, শোয়াইব, ইসমাইল, ছরওয়ার, স্বেচ্ছাসেবকদল নেতা, বক্কর, শাফলা, হাকিম, ফরিদ, কলেজ ছাত্রদল নেতা, আব্দুল্লাহ, ওবাইদ্দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জেএ





