‘টেকসই উন্নয়নের মূল কথা, সাক্ষরতা আর দক্ষতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস।

দিবসটি উপলক্ষে সোমবার সকালে জেলা শিশু একাডেমীর সামনে থেকে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারমার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যাড়লি বের হয়। র্যা লিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোল্লা মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসন মান্নান ও সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা প্রমুখ।

ঢাকা, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই