যশোরের শার্শার রাড়িপুকুর পল্লীতে দুর্বৃত্তদের হামলায় কদর আলী নামে এক মাছ চাষী খুন হয়েছে। সে রাড়িপুকুর গ্রামের এসের আলীর ছেলে। মাছের ঘের মালিক কদর আলী গাজির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বাগআচড়া পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক সাজ্জাদ হোসেন ও নিহতের স্বজনেরা জানান, কদর আলী গাজী প্রতিদিনের ন্যায় এশার নামাজ শেষে রাতে নিজের ঘেরে যায। সময়মত বাড়িতে না ফেরায় স্বজনরা খোঁজখবর নিতে যেয়ে ঘেরের নিকটে রাস্তার উপর তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ভোররাতে উপজেলার রাড়িপুকুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। রিপোর্টের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এব্যাপারে বাগআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি ইউডি মামলা করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা সাজ্জাদ হোসেন।
স্থানীয়রা জানান পূর্ব শত্রুতার জেরধরে কে বা কাহারা তাকে খুন করতে পারে।
শেখ নাছির উদ্দিন/এসএম





