ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি উত্তর ও দক্ষিণ) ও চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনের তফসিল আজ বুধবার বিকালে ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার সকালে নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, আজ (বুধবার) দুপুরে কমিশনের বৈঠক রয়েছে। এই বৈঠকেই চূড়ান্ত করা হবে এই তিন সিটি করপোরেশন নির্বাচনের দিনক্ষণ। তাইএই বৈঠকে শেষে ডিসিসি ও সিসিসি নির্বাচনের তফসিল ঘোষণার করতে পারেন প্রধান নির্বাচন কমিশনার।
কেএইচ





