নরসিংদী জেলার মাধবদিতে একটি টেক্সাইল মিলে আগুন লেগে তিনজন নিহত এবং আট জন আহত  হয়েছে বলে জানা গেছে।

শনিবার সকাল ১০টার দিকে ওই কারখানায় আগুন লাগে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

মাধবদী মডেল থানার ওসি মঞ্জুর মর্শেদ জানান, সকালে সদর উপজেলার তিন পাকিজা টেক্সটাইল মিলে আগুন লাগে। এ সময় কারখানার ভিতরে থাকা এক বিদেশিসহ তিন জন দগ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন তিন জন। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও নিহতদের পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি।

এমই