জাল ডলার ব্যবসায়ীদের হামলায় দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে দিনাজপুরবীরগঞ্জ উপজেলার সাতখামার গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়,বিকালে দিনাজপুর র‌্যাব-১৩ এর একটি দল ছদ্মবেশে সাতখামার গ্রামে অভিযান চালায়। এসময় জাল ডলার ব্যবসায়ীরা র‌্যাবের ওপর হামলা চালায়। তারা কুড়াল ও দা দিয়ে আঘাত করে। এতে র‌্যাবের এসআই দুলাল ও কনস্টেবল খায়রুল ইসলাম আহত হন। পরে র‌্যাব সদস্যদেরধাওয়া খেয়ে করিমুল্লাহ নামে একজন আহত হয়। তবে র‌্যাবের একটি পিস্তল লুট করে নিয়ে যায় জাল ডলার ব্যবসায়ীরা।

বীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার অসিত কুমার ঘোষ জানান,আহত র‌্যাব সদস্যদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা, ১৯ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ