ময়মনসিংহের ত্রিশালে চলন্ত ট্রেনের ছাদ থেকে বিদ্যুতস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে ত্রিশালের আহমদপাড়া ও আওলিয়ানগরের মাঝামাঝি এলাকায় ঢাকা থেকে ময়মনসিংহগামী কমিউটার ট্রেন থেকে পড়ে মৃত্যু হয় তাদের।
চলন্ত ট্রেনের ছাদে বসা কয়েকজন যাত্রী আহমদপাড়া ও আওলিয়ানগরের মাঝামাঝি এলাকায় নিচু হয়ে থাকা বিদ্যুতের তারে বেঁধে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে নিচে পড়ে দুইজনের মৃত্যু হয়।
এমবি





