নড়াইল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বাপ্পীকে ইয়াবা খাওয়ার সারঞ্জামসহ আটক করেছে নড়াইল থানা পুলিশ।

নড়াইল সদর হাসপাতালের সামনে থেকে বৃহস্পতিবার বিকেলে তাকে ইয়াবা খাওয়ার সারঞ্জাম সহ আটক করা হয়।

সদর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, শরিফুল ইসলাম বাপ্পীর কাছ থেকে ইয়াবা খাওয়ার পাইপসহ অন্যান্য সারঞ্জাম পাওয়া যায়।

তার নামে একটি মামলাও রয়েছে। এদিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মুকুল জানান, বাপ্পীকে ষড়যন্ত্রমূলকভাবে আটক করা হয়েছে।

হুমায়ুন কবীর/ মাহমুদ