নড়াইলে শান্তিপূর্ণভাবে জেএসসি এবং জেডিসি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার সকাল ৯টায় পরীক্ষা শুরুর পূর্ব হতেই জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল প্রশাসন এ বিষয়ে ব্যাপক তৎপর ছিলেন।
জেলা প্রশাসক আব্দুল গাফফার খান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনন্দ কুমার বিশ্বাস জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
জেলায় ১৪ টি কেন্দ্রে প্রথম দিন বাংলা পরীক্ষার মোট জেএসসি পরক্ষার্থী ছিল ৯ হাজার ৯৭ জন। পরীক্ষা দিয়েছে ৮হাজার ৯শ ২০জন। পরীক্ষা দেয়নি ১শ ৭৭ জন।
জেলায় ৩টি পরীক্ষা কেন্দ্রে প্রথম দিন কুরান পরীক্ষার মোট জেডিসি পরীক্ষার্থী ছিল ১ হাজার ৪শ' ৩৬ জন । পরীক্ষায় অংশ নিয়েছে ১ হাজার ৩শ' ১৭জন। পরীক্ষা দেয়নি ১শ' ১৯ জন। এছাড়া লোহাগড়া কেন্দ্র হতে ২ জন জেডিসি পরীক্ষার্থী বহিস্কার হয়েছে।
এআর





