স্কুল শিক্ষককে হত্যার বিচার ও সন্ত্রাস-চাঁদাবাজ বন্ধের দাবিতে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে জেলা সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধ কমিটি।
এর আগে সোমবার দুপুরে খাগড়াছড়ির মুক্তমঞ্চে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেছে প্রতিরোধ কমিটির আহবায়ক পৌর মেয়র রফিকুল আলম।
এছাড়াও ৭দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করার হুশিঁয়ারি দেয়া হয় সমাবেশ থেকে।
এসময় সংগঠনটির সদস্য সচিব এসএম শফি, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে একই দাবিতে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এআর





