বেনাপোলের ধান্যখোলা সীমান্ত এলাকা থেকে আজ শনিবার সকালে একটি বাঘ আটক করেছে কিতাব আলী নামে এক কৃষক। কিতাব আলী ধান্যখোলা গ্রামের হাসেম আলীর ছেলে। পরে বাঘ টিকে বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

কৃষক কিতাব আলী জানান, ভারত সীমান্ত পার হয়ে এই বাঘটি প্রতিদিন সকালে এ গ্রামে ঢুকে তার বাড়ী সহ আরো কয়েকটি বাড়ীর হাস,মুরগি ও ছাগল খেয়ে ফেলছে। এই বাঘের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে উঠেছিলাম এবং আমরা বাঘটি ধরার পরিকল্পনা করি। পরিকল্পনা অনযায়ী আমি বাশ দিয়ে একটি খাচার ফাদ তৈরী করে।

আজ সকালে ফাদের ভিতর হাস ও মুরগি দিয়ে বাড়ীর পাশে একটি বাগানে রেখে দেয়। সকাল ১০ টার দিকে বাঘটি বাগানে এসে খাচার ভিতর হাস মুরগি দেখে খাচার ভিতর প্রবেশ করে এবং সাথে সাথে খাচার দরজা বন্ধ হয়ে যায় এবং বাঘটি খাচায় আটকে যায়। পরে বেনাপোল পোর্ট থানা পুলিশের খবর দিলে পুলিশ খাচা সহ বাঘটি থানায় নিয়ে এসেছে।

বেনাপোল পোর্ট থানার ওসি অবুর্প হাসান জানান, বাঘটি ধান্যখোলা গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। বন অধিদপ্তরকে খবর দেয়া হয়েছে। তারা আসেলে তাদের হাত তুলে দেয়া হবে। বাঘটি থানায় আনার পর উৎসুক জনতা বাঘ দেখার জন্য থানায় ভিড় জমায়।

ইআর