নাশকতার অভিযোগে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম খান দিপুকে আটক করেছে পুলিশ।
উপজেলার শীতলী বাজার থেকে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে আটক করে শৈলকুপা থানা পুলিশ।
শৈলকুপা থানার ওসি এম এ হাশেম খান জানান, নাশকতা সৃষ্টির অভিযোগে বুধবার সন্ধ্যায় শীতলী বাজার এলাকা থেকে দিপুকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে।
ইআর





