ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরে গরু বোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
আজ শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, গাইবান্ধাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিকে আসা গরু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১৫ বাস যাত্রী আহত হয়েছেন।
তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
ওসি বলেন, বাস ও ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক-সহকারীরা পালিয়ে গেছেন।
এমকে





