বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল বলেছেন, আনসারুল্লাহ বাংলা টিম দেশের বিশিষ্ট নাগরিকদের হত্যার হুমকি দিয়েছে। এসব হত্যার হুমকি দিয়ে মুক্তবুদ্ধির চর্চা বন্ধ করা যাবে না।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাব আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তিনি এ কথা বলেন।
বুলবুল আরো বলেন, পাকিস্তানি হানাদার ও এদেশে তাদের দোসররা বুদ্ধিজীবিদের হত্যা করে যেমন মুক্তবুদ্ধির চর্চা বন্ধ করতে পারিনি তেমন বর্তমানেও কোনো ধরণের হত্যার হুমকি দিয়ে মুক্তবুদ্ধির চর্চা বন্ধ করা যাবে না।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর একজন সৈনিক হিসেবে আমি বলতে চাই এদেশে সাম্প্রদায়িক ও মৌলবাদ শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করে যাবো।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের নব-সভাপতি শফিকুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের মহাসচিব আব্দুল জলিল ভূইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইআর/এমএইচ





