বাংলাদেশ আওয়ামীলীগের ২০ তম কাউন্সিলের নবনির্বাচিত নেতৃত্বকে স্বাগত জানিয়ে তাৎক্ষণিক মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম মহানগর।
ঢাকার ইঞ্জিনিয়ার ইনষ্টিটিউটে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন নেতৃত্ব ঘোষণা হওয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নগরীর দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ের সামনে থেকে এই আনন্দ মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি’র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন নগর ছাত্রলীগের সহ-সভাপতি আবদুল খালেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, রনি মির্জা, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, উপ সম্পাদক মন্ডলীর সদস্য বোরহান উদ্দিন ফরহাদ, আবদুল আলিম মিতু, শান্তু ঘোষ, কাজী মাহমুদুল হাসান রনি, আবু হানিফ রিয়াদ, মিজানুর রহমান, সহ-সম্পাদক সীমান্ত ভট্টাচার্য্য, সদস্য মোশাফুল হক পাভেল, আশিকুর রহমান আবিদ, ফয়সাল অভি, মাহমুদুর রশিদ বাবু, মিজানুর রহমান, সালাউদ্দিন বাবু।
মাসুম/এমবি





